• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে যোগ দিলেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারীসহ একাধিক নেতাকর্মী ৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভায় কাজী দ্বীন মোহাম্মাদ মহানবীকে কটূক্তির অভিযোগ: কুমিল্লায় বাড়িতে ও মাজারে আগুন বিজয়পুর ইউনিয়নে এক হিন্দু পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী টিন বিতরণ। ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বরুড়ার পিংকির বিসিএস জয় মানুষ এখন নতুন সরকার এর দেখার অপেক্ষায় আছে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে হবে – কাজী দ্বীন মোহাম্মদ

নবম গ্রহের খোঁজ মিলল, দেখতে পৃথিবীর মতোই!

Reporter Name / ১০৮৩ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: নবম গ্রহ হিসেবে অনেকদিন ছিল প্লুটোর নাম। কিন্তু গ্রহের মর্যাদা হারানোর পর তা আর তালিকায় নেই। এর পর থেকে মিল্কিওয়ে ছায়াপথের আমাদের সৌরজগতে ৮টি গ্রহই তালিকাভুক্ত। তবে এই সৌরমণ্ডলের বাইরে গ্রহের খোঁজ পাওয়ার কথা মাঝেমধ্যেই জানান বিজ্ঞানীরা। এবার জানা গেল, এই সৌরজগতের ভেতরেই আড়ালে রয়েছে একটি গ্রহ। দেখতে একদম পৃথিবীর মতো।

মার্কিন সংবাদ সংস্থা নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে বলছে, সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলো ঘুরছে, নতুন গ্রহও এভাবেই ঘুরছে। জাপানের বিজ্ঞানীরা নতুন এই গ্রহের নাম দিয়েছেন ‘নাইন’। তাঁরা বলছেন, নেপচুন নামক গ্রহের কয়েক হাজার কোটি মাইল দূরেই এটি অবস্থিত।

এ নিয়ে গত মাসে অ্যাস্ট্রনোমিক্যাল জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জাপানের কিনদাই বিশ্ববিদ্যালয় ও জাতীয় অ্যাস্ট্রনোমিক্যাল অভজারভেটরির গবেষক প্যাট্রিক সোফিয়া ও তাকাসি ইতো এ বিষয়ে গবেষণায় যুক্ত ছিলেন।

এই গ্রহের খোঁজ পেতে কুইপার বেল্ট নিয়ে গবেষণা করা হয়। বিভিন্ন গ্রহাণু ও মহাজাগতিক জিনিস শনাক্ত করতে কুইপার বেল্ট নামের এই বিশেষ রিংয়ের অঞ্চল ব্যবহার করা হয়। গবেষকেরা দেখেছেন, সেখানে যে গ্রহ আছে তা প্রায় পৃথিবীর মতোই।

গবেষকেরা বলেন, ‘আমাদের পৃথিবীর মতো একটি গ্রহের অস্তিত্ব রয়েছে। এমন কিছু প্রমাণ আমাদের হাতে আছে। দূরবর্তী কুইপার বেল্টে একটি কুইপার বেল্ট গ্রহ থাকতে পারে, এটা ভেবে অবাক লাগছে। কারণ প্রাথমিক সৌরজগতে এরকম অনেকগুলো গ্রহ বিদ্যমান ছিল। কিন্তু এখন আর আদিম গ্রহগুলো নেই। এর মধ্যেই এটি টিকে আছে।


More News Of This Category
bdit.com.bd